সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমাদের সামনে চোখ বেঁধে নিয়ে গেল সাদা পোশাকধারীরা | চ্যানেল খুলনা

আমাদের সামনে চোখ বেঁধে নিয়ে গেল সাদা পোশাকধারীরা

চ্যানেল খুলনা ডেস্কঃআমাদের চোখের সামনে তার চোখ বেঁধে নিয়ে গেল সাদা পোশাকধারীরা। কারণ জিজ্ঞাসা করতেই গালিগালাজ করল অকথ্য ভাষায়। এরপর এক দিন পার হয়ে গেলেও আমার স্বামীর কোনো সন্ধান পাইনি। তাকে খুঁজেছি সাতক্ষীরা থানায়, গোয়েন্দা পুলিশ অফিসে। সবাই বলেছেন মকফুরের কোনো খবর জানেন না তারা।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের নিখোঁজ মকফুর রহমানের স্ত্রী মারুফা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন- তার মেয়ে তানিয়া ও ননদ মমতাজ বেগম।

মারুফা খাতুন বলেন, স্বামী মকফুর কোনো দল করেন না। তিনি মাঠেঘাটে কাজ করেন। বছর পাঁচেক আগেও তাকে একবার পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। দুই মাস পর আদালত থেকে মুক্তি পান তিনি। এবার কে বা কারা তাকে তুলে নিয়ে গেল তার কূল-কিনারা খুঁজে পাচ্ছি না।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শনিবার সকাল ৮টার দিকে মকফুর বাড়ির সামনের রাস্তায় পাট শুকানোর কাজ শুরু করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুই যুবক আসে। তারা সেখানে দাঁড়াতেই চলে আসে একটি সাদা রঙয়ের প্রাইভেট কার। এরই মধ্যে তারা গামছা দিয়ে তার চোখ বেঁধে ফেলে। এরপর তারা জোর করে মকফুরকে টেনে প্রাইভেট কারে তোলে। আমরা বিষয়টি কী তা জানতে চাইলে আমাদের গালিগালাজ করে তাড়িয়ে দেয় তারা।

তিনি বলেন, আমার স্বামী কোনো অপরাধের সাথে জড়িত থেকে থাকলে তাকে পুলিশ ধরে নিয়ে আদালতে হাজির করতেই পারে। কিন্তু থানা বলছে আমরা তাকে ধরিনি। গোয়েন্দা পুলিশ বলছে আমরা তাকে ধরিনি। অপরদিকে যারা তাকে তুলে নিয়ে গেল তারাও কোনো পরিচয় দিল না। আমি স্বামীর কোনো খোঁজ না পেয়ে সন্ধ্যায় সাতক্ষীরা থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।