সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা | চ্যানেল খুলনা

আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।

২৪ জন শিক্ষার্থী এ অনশনে অংশ নেন। তাদের মধ্যে ১৫ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী রয়েছেন।
অনশনে যাওয়া ছাত্র আব্দুল্লাহ আল গালিব বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে উল্টো আমাদের ওপর হামলা চালাতে পারে-এমন উপাচার্য যাতে আর না থাকে, তাই আমি অনশনে যাচ্ছি। যতদিন এ উপাচার্য পদত্যাগ না করবে, ততদিন আমরন অনশন করে যাব। ’
আরেক শিক্ষার্থী মিথিলা বলেন, ‘সামান্য দাবি নিয়ে আমরা প্রভোস্টের কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি সমস্যার সমাধান না করে ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন। পরে আমরা উপাচার্যের কাছে গেলে তিনি আমাদের দাবি না মেনে উল্টো অনেক দিন সময় চায়। পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। তাই আমরা এ হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগে আমার আমরন অনশন শুরু করছি। ’
অনশনে যাওয়া শাহরিয়ার আবেদীন বলেন, ‘বুধবার ১২টার মধ্যে শাবিপ্রবির উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করায় আমরা আমরণ অনশন শুরু করেছি। পদত্যাগের আগ পর্যন্ত আমরা মুখে কোনো অন্ন নেব না। ’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।