সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আবরার হত্যা মানবিক মূল্যবোধকে কষাঘাত : জি এম কাদের | চ্যানেল খুলনা

আবরার হত্যা মানবিক মূল্যবোধকে কষাঘাত : জি এম কাদের

চ্যানেল খুলনা ডেস্কঃজাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংস হত্যায় মানুষের মানবিকতা ও মানবিক মূল্যবোধকে কষাঘাত করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যেখানে দেশের মেধাবী ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে, সেই ছাত্ররা যখন তাদেরই কোনো সহপাঠীকে অমানুষিকভাবে পিটিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে, সমাজে কতটা অবক্ষয় নেমে এসেছে। মানবিক মূল্যবোধের কতখানি পতন ঘটেছে।

তিনি বলেন, আমি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন জি এম কাদের।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা যাতে কোনোভাবে রক্ষা না পায় সেদিকে সব পক্ষের নজর রাখতে হবে। আমি আশা করি, এ ব্যাপারে সরকারের কঠোর মনোভাবের বাস্তবায়ন ঘটবে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্ররা যে দাবি পেশ করেছে তা বিবেচনার জন্য আমি বুয়েট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যা দেখে যেকোনো জিঘাংসার নেশা যেন চিরতরে নির্মূল হয়ে যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।