সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্দোলনের পরীক্ষিত সৈনিকদের নিয়েই কমিটি গঠন করতে হবে : হাবিব | চ্যানেল খুলনা

আন্দোলনের পরীক্ষিত সৈনিকদের নিয়েই কমিটি গঠন করতে হবে : হাবিব

সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নে বিএনপির ৮ ও ৯নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) সকালে নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন-সংগ্রামে যারা পরীক্ষিত, সেই ত্যাগী নেতাকর্মীদের নিয়েই ওয়ার্ড কমিটি গঠন করতে হবে।” তিনি দলীয় নেতা-কর্মীদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম ও তালা সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৮নং ওয়ার্ড: সভাপতি সামজেদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। ৯নং ওয়ার্ড: সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সোহরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। সকলের সম্মতিক্রমে সম্মেলনে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।