সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপির ৫০ বছর পূতি উপলক্ষ্যে আজ (বুধবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশে^ রোল মডেল। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের স্থায়ী নির্দেশনাসমূহ অত্যন্ত কার্যকরী, যা বিশে^র অনেক দেশেই নেই। যুগোপযোগী দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার কারণে আমরা ঘূর্ণিঝড়ের প্রায় সাতদিন আগে এ বিষয়ে তথ্য পাই। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ সম্ভব নয়, তবে সঠিক পূর্বপ্রস্তুতি দুর্যোগের ক্ষতি কমায়। উপকূলীয় এলাকায় সরকার আশ্রয়ণ কেন্দ্রের মতো উন্নত অবকাঠামো এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী অনুষ্ঠানে স্বাগত জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন সভায় দুর্যোগ এবং এ বিষয়ে সচেতনতা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ও সিপিপি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে খুলনা জিলা স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালে করণীয় ও উদ্ধার অভিযান বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।