সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আত্মহত্যা করেছেন মালাইকার বাবা | চ্যানেল খুলনা

আত্মহত্যা করেছেন মালাইকার বাবা

বলিউডের আলোচিত নাম মালাইকা অরোরার বাবা অনীল অরোরা আত্মহত্যা করেছেন। স্থানীয় পুলিশের ভাষ্য, ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলছে, বুধবার (১১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বান্দ্রার একটি ভবনের ছাদ থেকে লাফ দেন অনীল অরোরা। ঘটনার পর সেখানে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখনো কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। বাবার আত্মহত্যার সময় বাড়িতে ছিলেন না মালাইকা।

আত্মহত্যার সম্ভাব্য কারণ এখনো জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে মৃত্যুরহস্য উদঘাটনে কথা বলছে তারা।

এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ঘটনাস্থলে আসেন। তাকে পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।

বলে রাখা ভালো, মালাইকার বাবা অনীল আরোরা মূলত পাঞ্জাবের বাসিন্দা। তিনি নেভিতে চাকরি করতেন। ব্যক্তিগত জীবনে জয়েস পলিকার্পের সঙ্গে সংসার বেঁধেছিলেন। এ সংসারে জন্ম হয় মালাইকা অরোরা ও অমৃতার। মালাইকার বয়স যখন ১১ বছর, তখন বিচ্ছেদ হয় তার বাবা-মায়ের। পরে মায়ের কাছেই বেড়ে উঠেন দুই বোন।

 

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর রহস্যময় পোস্ট

‘নারীদের সুস্থ রাজনৈতিক পরিবেশের ব্যবস্থা করে দিতে পারছে না কেউই’

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু?

জীবন খুবই ক্ষণস্থায়ী, যেকোনো সময় চলে যেতে পারি : তৌসিফ

আইনি বিপাকে নুসরাত জাহান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।