সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজ থেকে ২২ দিন সকল কোচিং বন্ধ | চ্যানেল খুলনা

আজ থেকে ২২ দিন সকল কোচিং বন্ধ

চ্যানেল খুলনা ডেস্কঃজুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাকে কেন্দ্র করে দেশের সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৫ অক্টোবর) থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।সম্প্রতি জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই নির্দেশনার বিষয়টি জানান।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। পরীক্ষা চলাকালীন কোথাও কোচিং সেন্টার খোলা রাখা যাবে না।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলেও অনেকে বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান, এটা একদম ঠিক নয়। এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে মনিটরিং বাড়ানোরও আহ্বান জানান।’

জানা যায়, আগামী ২ নভেম্বর জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে একযোগে এবারের পরীক্ষা শুরু হবে। জেএসসি পরীক্ষা চলবে আগামী ১১ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।