সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান | চ্যানেল খুলনা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেছেন, আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ। সমতার ভিত্তিতে দেশের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। মানবতার ফেরিওয়ালা ডাঃ শফিকুর রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের লোক ভ্রতৃত্বের বন্ধনে বসবাস করবেন।

সোমবার (৯ ফেব্রুয়রি) বিকাল ৫ টায় একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যায় চত্বরে উপজেলা জামায়েতে ইসলামী আয়োজিত জন সভায় প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মশিউর রহামন খান এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমারা সরকার গঠন করতে পারলে চিতলমারীকে পৌরসভা ঘোষণা করা হবে। একই সাথে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার পানীয়-জলের সমস্যার সমাধান করা হবে। এ সময় তিনি বলেন আপনারা কারো চোখ রাঙানিতে ভয় পাবেন না। ১১ দলের গণজোয়ার দেখে প্রতিপক্ষের মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই সকলকে সচেতেন থাকতে হবে।

জনসভায় উপজেলা খেলাফত মজলিশের উপদেষ্টা মাওলানা ক্বারী জাহাতাব হুসাইনের সভাপতিত্বে ও থানা জামায়েত সেক্রেটারী জাহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগেরহাট খেলাফত মজলিশের সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, চিতলমারী থানা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, উপজেলা ছাত্রশিবের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি শেখ কামরুল ইসলাম, সাবেক থানা আমির মাওলানা মাসুম বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নের্তৃবৃন্দ। জনসভায় বিপুল সংখক নারী ভোটার, সনাতন ধর্মাবলম্বীসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভা শেষে বিকাল সাড়ে ৫ টায় অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের নের্তৃত্বে বিশাল এক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ডংকা-কাশি নিয়ে বিপুল সংখ্যক সনাতন ধর্মের মানুষ ভিন্নি শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।