সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আগামীকাল ১৬ই জানুয়ারি মাগুরা পৌরসভা নির্বাচন | চ্যানেল খুলনা

আগামীকাল ১৬ই জানুয়ারি মাগুরা পৌরসভা নির্বাচন

মাগুরা প্রতিনিধিঃ আগামীকাল ১৬ জানুয়ারী শনিবার মাগুরা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ৩ মেয়র প্রার্থী ও সাধারণ ৪৭ কাউন্সিলর প্রার্থী অংশ গ্রহন করছে।

পৌরসভার ৯টি ওয়ার্ডে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। এই নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল নৌকা প্রতীকে, অন্যদিকে বিএনপি’র মেয়র প্রার্থী ইকবাল আকতার খান কাফুর ধানের শীষ নিয়ে, এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মসিউর রহমান পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এই পৌরসভা নির্বাচনে মাগুরা পৌরসভার ১ নং ওয়ার্ডে ৯ হাজার ৫২০ ভোটার, ২ নং ওয়ার্ডে ৯ হাজার ১৫৯ ভোটার, ৩ নং ওয়ার্ডে ৮ হাজার ৬৬৬ ভোটার, ৪ নং ওয়ার্ডে ৯ হাজার ২১ ভোটার, ৫ নং ওয়ার্ডে ৫হাজার ৮১৪ ভোটার, ৬ নং ওয়ার্ডে ৭ হাজার ৯৯ ভোটার, ৭ নং ওয়ার্ডে ১০ হাজার ৪২১ ভোটার, ৮ নং ওয়ার্ডে ৯ হাজার ১০১ ভোটার ও ৯ নং ওয়ার্ডে ৮ হাজার ৯২ জন ভোটার ভোটদানে অংশগ্রহন করবে ।

মাগুরা পৌরসভা নির্বাচনে এবারই প্রথম ইভিএম পদ্ধতীতে ভোট হবে । এ নির্বাচনে মোট ৭৬ হাজার ৮৭৬ জন ভোটার ৩৫টি কেন্দ্রের ২০৮টি কক্ষে ভোট প্রদান করবেন।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।