সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আগামীকাল থেকে নোবিপ্রবির ভর্তি আবেদন শুরু | চ্যানেল খুলনা

আগামীকাল থেকে নোবিপ্রবির ভর্তি আবেদন শুরু

চ্যানেল খুলনা ডেস্কঃআগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আগামী ৪ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ভর্তি আবেদন চলবে। বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবে। আবেদন ফি ৮০০ টাকা। তবে মোট কয়টি অনুষদ এবং বিভাগের অধীনে কতজন শিক্ষার্থী ভর্তি করা হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

‘এ’ ইউনিটের ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১ নভেম্বর এবং ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২ নভেম্বর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।