সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আগস্টে আসছে ১ কোটি ২৯ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

আগস্টে আসছে ১ কোটি ২৯ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

বিভিন্ন উৎস থেকে আগস্টের মধ্যে প্রায় এক কোটি ২৯ লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৯ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ৩০ লাখ টিকা গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী মাসের শেষ নাগাদ এক কোটি টিকা ২৯ লাখ টিকা আসবে।

তিনি বলেন, এর মধ্যে সেরামের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ, চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির ৪০ লাখ এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের তৈরি ৬০ লাখ টিকা থাকবে।

এর আগে সোমবার রাত ৯টা ২৪ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না উদ্ভাবিত ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছায়। এই টিকা স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী গ্রহণ করেন।

মডার্নার টিকার এই চালান আসার পর কেবল জুলাই মাসে দেশে আসা টিকার সংখ্যা দাঁড়াবে ৯৫ লাখ। আগস্টে আরও এক কোটির বেশি টিকা পাওয়া যাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে একই মন্ত্রণালয়।

করোনাভাইরাস প্রতিরোধী টিকা সংকটের কারণ দেখিয়ে গত ৫ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও চীনের সিনোফার্মের ডোজ হাতে আসার পর সরকার তিন শ্রেণির জন্য নিবন্ধন অ্যাপ চালু করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

মোংলা বন্দর হবে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অপেক্ষা ৫ থেকে ১০ বছর, প্রভাব পড়বে বাংলাদেশিদেরও

পোশাক খাতে অস্থিরতায় আওয়ামী লীগ-সমর্থিতদের জড়িত থাকার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোশাক কারখানার উৎপাদন সচল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ুদূষণ কমাতে বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।