সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আওয়ামীলীগ নেতার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আওয়ামীলীগ নেতার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবীদ মরহুম আব্দুস সোবহান মুন্সির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (১৮ ফেব্রুয়ারি)শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শরণখোলা বাজারে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।

স্মরণসভায় ৪ নং সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাজ্জাক আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এম এ রসিদ আকন, ডাকসুর সাবেক নেতা মোঃ আব্দুল হক গোলাম হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, রফিকুল ইসলাম কালাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ওয়াদুদ আকন সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ,উপজেলা যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ ও তাতীলীগের নেতৃবৃন্দ প্রমূখ।

স্মরণসভায় এমপি আমিরুল আলম মিলন বলেন,আব্দুস সোবাহান মুন্সি দলের দুর্দিনে সব সময় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন। একজন প্রবীণ রাজনীতিবীদ হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দলের কল্যাণে কাজ করে গেছেন তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।