সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
‘আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল শাহবাগ | চ্যানেল খুলনা

‘আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল শাহবাগ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেওয়ার পরই দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষ শাহবাগে জড়ো হতে শুরু করেন।

শুক্রবার (৯ মে) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়।যেন ফিরে এসেছে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হওয়া সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই অভ্যুত্থান।

অবরোধস্থলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে।দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দিয়েছেন।

বিকাল সাড়ে ৪টার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন। ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ, আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’- এমন স্লোগান দিচ্ছেন তারা।

এ ছাড়া আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড-ফেস্টুনও দেখা গেছে।

ছাত্র-জনতার অবরোধের ফলে শাহবাগের চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।তবে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে- এমনটাই ঘোষণা দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই : প্রধানমন্ত্রী

হাদি হত্যায় গ্রেপ্তার ব্যক্তিদের দেশে ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সব বিশ্ববিদ্যালয়ে দুই মাসের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।