সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আইসক্রিমে কামড় দিতেই বেরিয়ে এলো কেঁচো | চ্যানেল খুলনা

আইসক্রিমে কামড় দিতেই বেরিয়ে এলো কেঁচো

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আইসক্রিমে কেঁচো পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও লাইসেন্সবিহীন কারখানা পরিচালনার দায়ে মালিক ও বিক্রেতাকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে উৎপাদিত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার মর্নেয়া ইউনিয়নের আলেমার বাজার এলাকায় ‘পিওর’ নামে একটি আইসক্রিম কারখানা দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল। ওই কারখানায় তৈরি আইসক্রিম হকারদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

সোমবার লক্ষ্মীটারি ইউনিয়নে এক হকারের কাছ থেকে আইসক্রিম কিনে খাওয়ার সময় কয়েকজন শিশু হাতে থাকা আইসক্রিমে কামড় দিতেই বড় আকারের কেঁচো দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ওই হকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি কারখানার অবস্থান জানান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ঈদের দিন ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই জেলায় সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

ধর্ষণের শিকার ৭ বছরের শিশুকে বাঁচাতে জরায়ু কেটে ফেলা হয়েছে

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি মামুন মারা গেছেন

মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে স্কুলছাত্র গুরুতর আহত

যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না: বিএনপি নেতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।