সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সোমবার সকাল ৮ টায়, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী আলী আহমাদ এর পরিচালনায় মারকাযুল উলুম মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন করোনা ভাইরাসের সংক্রমণ বর্তমানে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, পরিস্থিতি ও পরিবেশ আগের থেকে অনেক অংশে ভালো, রুগীর সংখ্যা কম পরিমাণে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে আমরা আইম্মা পরিষদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে খুলে দিতে সরকারের কাছে জোর দাবি জানাই, বিশেষ করে কওমি মাদ্রাসা সমূহ খুলে দেওয়ার দাবী করছি, কওমি মাদ্রাসা গুলি খুলে দিলে আমরা সর্বোচ্চ সর্তকতা ও সাস্থবিধি অনুসরণ করে প্রতিষ্ঠান গুলিকে পরিচালিত করবো। সভায় সোনাডাঙ্গা থানা সভাপতি মুফতী জাকির হুসাইন এর আম্মার সুস্থতা ও সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মুফতী ইমরান হুসাইন এর চাচার রুহের মাগফিরাত কামনায় দু’আ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুফতী রশিদ আহমাদ, মুফতী আব্দুল কুদ্দুস, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইমরান বিন হুসাইন, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আনোয়ারুল ইসলাম, মুফতী আবু সালেহ, মুফতী আজিজুল হক, মুফতী জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা জাফর আহমাদ, মুফতী আব্দুল্লাহ, মাওলানা ইকবাল হাসান, মাওলানা আসাদুজ্জামান, হাফেজ সালাহ উদ্দিন, কারী দ্বীন ইসলাম  সহ প্রমূখ নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।