সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আইনজীবী ফোরাম খুলনার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আইনজীবী ফোরাম খুলনার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের আইন অঙ্গণে এবং আইনজীবীদের স্বার্থ রক্ষার জন্য মৃত্যুর পূর্ব পর্যন্ত সাবেক এটর্নী জেনারেল মরহুম এ জে মোহাম্মদ আলী ও মরহুমা কানিজ ফাতেমা আমিন সংগ্রাম করে গেছেন। ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে আজীবন আইনজীবীদের কল্যানে কাজ করেছেন।

খুলনা শাখার সহ-সভাপতি ও সিনিয়র এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন ও সাবেক এটর্নী জেনারেল মরহুম এ জে মোহাম্মদ আলীর স্মরণে রবিবার (১২ মে) বেলা ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ও দোয়া মাহফিল পুর্ব শোক সভায় বক্তারা এসব কথা বলেন। ফোরামের সভাপতি এড. শেখ মাসুদ হোসেন রনির সভাপতিত্বে ও এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র এড. গাজী আব্দুল বারী, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. তসলিমা খাতুন ছন্দা, এড. হালিমা আক্তার খানম, এড. সৈয়দা রেবেকা বেগম, এড. মাহফিজুর রহমান মফিজ, এড. জিল্লুর রহমান, এড. মোল্লা মোঃ মাসুম রশিদ, এড. এ. কে, এম, শহিদুল আলম শহীদ, এড. আসাদুল আলম, এড. কাজী খালিদ হাসান জনি, এড. মুনজিল আলী, এড. আবু হুরায়রা সোহেল, এড. শফিউল আলম তুতি, এড. সাইফুর রহমান সুমন প্রমুখ।

সভা শেষে সাবেক এটর্নী জেনারেল মরহুম এ জে মোহাম্মদ আলী ও মরহুমা এড. কানিজ ফাতেমা আমিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করে মাওলানা জাহাঙ্গীর হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।