সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অ্যাশেজের প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন | চ্যানেল খুলনা

অ্যাশেজের প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন

ব্রিসবেনের গ্যাবায় বুধবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টে খেলবেন না জেমস অ্যান্ডারসন। ৩৯ বছর বয়সী পেস বোলারকের প্রাণবন্ত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচের মাত্র চার দিন পর অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের জন্য অ্যান্ডারসনকে প্রস্তুত রাখতে চায় তারা। ইসিবি এক বিবৃতি দিয়েছে, ‘জিমি খেলার জন্য ফিট, তার কোনো ইনজুরি নেই। ছয় সপ্তাহে পাঁচ টেস্ট সামনে রেখে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের জন্য তাকে প্রস্তুত রাখার পরিকল্পনা ছিল।’

২০১৯ অ্যাশেজে এজবাস্টনে প্রথম টেস্টে মাত্র চার ওভার বল করেছিলেন অ্যান্ডারসন। তারপর কাফ সমস্যায় টেস্ট সিরিজ শেষ হয়ে যায় তার।
অস্ট্রেলিয়ায় অ্যান্ডারসনের পকেটে গেছে ৬০ উইকেট, গড় ৩৫.৪৩ রান। ২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের শেষ সিরিজ জয়ে ২৬.০৪ গড়ে ২৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৭-১৮ অ্যাশেজ হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেবারও ২৭.৮২ গড়ে ১৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের শীর্ষ বোলার ছিলেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ স্টেডিয়ামে কর্মরত শ্রমিকদের ধর্মঘটের হুমকি

রিয়াল-বায়ার্ন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

ফ্রান্সে গণমারামারির ম্যাচে ২৪ লাল কার্ড

বিশ্বকাপ দলে থাকার লড়াইয়ে নেইমারের হঠাৎ অস্ত্রোপচার

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

মাঠেই কম্বল-বালিশ পেতে ঘুমিয়ে যেতে চাইলেন অধিনায়ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।