সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অসহায় ছিন্নমূল মানুষের মাঝে আল-কারীম অক্সিজেন সেবার পক্ষ থেকে প্যাকেট খাবার বিতরণ | চ্যানেল খুলনা

অসহায় ছিন্নমূল মানুষের মাঝে আল-কারীম অক্সিজেন সেবার পক্ষ থেকে প্যাকেট খাবার বিতরণ

রবিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার ব্যবস্থাপনায় পরিচালিত আল-কারীম অক্সিজেন সেবার পক্ষ থেকে পাওয়ার হাউজ মোড়ে অসহায় ছিন্নমূল ও পথচারীদের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, তিনি খাবার বিতরণকালে বক্তব্যে বলেন লকডাউন থেকে শাটডাউন দিয়ে সাধারণ সল্প আয়ের মানুষের জীবন যাপন চরম কষ্টসাধ্য হয়ে পড়েছে, অসহায় ও ছিন্নমূল মানুষেরা খেয়ে না খেয়ে দিনের পর দিন অতিবাহিত করছে, সরকার মানুষের খাবারের ব্যবস্থা না করে তাদের দোকানপাট কর্মসংস্থানের পথ বন্ধ করে দেওয়া মোটেই ভালো হয়নি। এটা চরম অমানবিক ও নির্যাতনের সামিল, ক্ষুধার্ত ও কর্মহীন মানুষ হাহাকার করছে।
উপস্থিত ছিলেন মুফতী মাহবুবুর রহমান, আবু বেলাল, শেখ মোঃ নাসির উদ্দীন, শেখ হাসান ওবায়দুল করীম, মুফতী ইমরান হুসাইন, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আব্বাস আমীন, মুফতী শেখ আমীরুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ ইমরান হোসেন মিয়া, ফেরদাউস গাজী সুমন, আব্দুর রশিদ, মোঃ ইব্রাহিম ইসলাম আবীর,  মোমিন ইসলাম নাসিব, মুফতী আমানুল্লাহ আমান, হাফেজ মোঃ হাসান, মোঃ আরিফুল ইসলাম, মিরাজ আল সাদী, নাজমুল ইসলাম মোঃ সাব্বির হোসেন, হাবিবুল্লাহ মেসবাহ, উসামা আবরার, আব্দুল্লাহ সজীব সহ প্রমূখ নেতৃবৃন্দ। –প্রেস বিজ্ঞপ্তি 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।