সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অর্নব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন | চ্যানেল খুলনা

অর্নব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনার নর্থ-ওয়েস্টান ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরের তেতুলতলা মোড়ের নর্থ-ওয়েস্টান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ভবন-২ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত অর্ণব কুমার সরকার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ইইই-ব্যাচ-২০১৮ এর সাবেক শিক্ষার্থী ছিল।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদের পতনের পর আমরা চেয়েছিলাম স্বচ্ছ দুর্নীতিমুক্ত ও নিরাপদ একটি দেশ। কিন্তু আজ ভালো নেই আমার এই প্রিয় মাতৃভূমি। ভালো নেই আমাদের প্রাণের শহর খুলনা। সন্ত্রাসীদের দৌরাত্ম দিন দিন আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এ সময় মানববন্ধনকারীরা অর্ণব হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব রেজা, মো. আশিকুর রহমান, এসএম জাহিদ হাসান, শিহাব, মাহিম, রমিম, শান, শুভ্র প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে খুলনা নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে অবস্থান করছিলেন অর্ণব। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাঁকে গুলি করে। গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

কুয়েটে নববর্ষ বরণের শেষ প্রস্তুতি সম্পন্ন, সাজ সাজ রব ক্যাম্পাসজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় কানাডার ১ কোটি ডলার সহায়তা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।