সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ, বাড়বে না ভাড়া | চ্যানেল খুলনা

অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ, বাড়বে না ভাড়া

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ। তবে বাড়বে না লঞ্চের ভাড়া। বিদ্যমান ভাড়াতেই যাত্রী বহন করতে হবে লঞ্চ মালিকদের।

বুধবার সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানান, মালিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। লঞ্চ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৩ জানুয়ারি থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন লঞ্চ মালিকরা। এ পরিস্থিতিতে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসে বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্টরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।