সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
অর্ধেক খরচে বাংলায় এসএমএস চালু | চ্যানেল খুলনা

অর্ধেক খরচে বাংলায় এসএমএস চালু

অর্ধেক খরচে বাংলা ভাষায় ক্ষুদেবার্তা বা এসএমএস সেবা চালু হলো। এখন থেকে টেলিটক ও গ্রামীণফোন গ্রাহকেরা এ সুবিধা পাবেন। মার্চের মধ্যে দেশের সব অপারেটরের মোবাইল গ্রাহকেরা পাবেন এ সুবিধা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেবাটি চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ (শনিবার) বেলা ৪টার দিকে বিটিআরসি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময়ে তিনি বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে বাংলায় এসএমএস পাঠিয়ে সেবাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এর আগে গ্রাহকদের প্রতিটি এসএমএস পাঠাতে খরচ হতো ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)। এখন থেকে বাংলায় এসএমএস পাঠাতে খরচ পড়বে ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেনসহ দেশের বেসরকারি খাতের টেলিকম খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২০১০ সালের ১৫ আগস্ট থেকে প্রতিটি এসএমএস পাঠাতে খরচ নির্ধারণ করা হয় ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।