সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অব্যবহৃত ডেটা-টকটাইম নতুন প্যাকেজে যোগ হবে ১৫ মার্চ থেকে | চ্যানেল খুলনা

অব্যবহৃত ডেটা-টকটাইম নতুন প্যাকেজে যোগ হবে ১৫ মার্চ থেকে

আগামী ১৫ মার্চ থেকে মোবাইল ফোনের নতুন ডেটা প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে। নতুন প্যাকেজে ডেটার অফারের সংখ্যা কমিয়ে পুরোনো উদ্বৃত্ত ডেটা নতুন প্যাকেজে যুক্ত করার একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
আজ সোমবার বিটিআরসির উপপরিচালক মো. জাকির হোসেন খান জানান, ১ মার্চ এ নির্দেশনা বাস্তবায়ন করার কথা ছিল। এর পরিবর্তে নতুন নির্দেশনা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে।
বিটিআরসি জানায়, ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সব মোবাইল অপারেটরকে নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন ও প্রয়োজনীয় প্রস্তুতি এবং ডেটা প্যাকেজগুলোর অনুমোদন কমিশন থেকে নিতে হবে।
এরপর পূর্বঘোষিত ১ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ দিবাগত রাত ১২টা থেকেই জারিকৃত নির্দেশিকার সব নির্দেশনা অনুযায়ী ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট সব প্যাকেজ পরিচালনা করা হবে।
নির্দেশিকা অনুযায়ী, একটি অপারেটর তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। এগুলো হলো—নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক প্যাকেজ এবং উন্নয়ন ও গবেষণা প্যাকেজ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

বিজ্ঞাপনের বাইরে এআই সেবা বিক্রি করে নতুন আয়ের পথ খুঁজছে মেটা

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

গুগল অ্যাডে বাংলাদেশে দেখা যাচ্ছে বিজেপির ভোটের প্রচারণা

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।