সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অফিস ভাংচুর ও টাকা লুটপাটের ঘটনায় যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার | চ্যানেল খুলনা

অফিস ভাংচুর ও টাকা লুটপাটের ঘটনায় যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীচরে যুবলীগের অফিস ভাংচুর, টাকা লুটপাটের ঘটনায় ৫৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার এ ঘটনায় কামরাঙ্গীচর থানা মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে কামরাঙ্গীচর থানার ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, কামরাঙ্গীচরের যুবলীগের অফিস ভাংচুর ও টাকা মিসিং করার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ৪ ডিসেম্বর বিপুল সংখ্য ইয়াবাসহ কামরাঙ্গীচরে শাকিল আহমেদ ও আমির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওই দুই আসামিকে রিমান্ডে নিয়ে আসার পর ইয়াবা ব্যবসার নেপথ্যে সাদ্দাম জড়িত বলে গ্রেফতারকৃত আসামিরা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রেফতারকৃত সাদ্দাম যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং গড়ে তুলেছেন। এছাড়া তার রয়েছে অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য। পাশাপাশি মাদক বিক্রি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজি সন্ত্রাস সৃষ্টি করে জনমনে ভয়ভীতি সৃষ্টি করে চলছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।