সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অপহরণের দুই দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

অপহরণের দুই দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরায় অপহরণের দুই দিন পর রাসুল আহমেদ জিম নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানা পুলিশ অপহরণকারী জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে অপহরণকারী জাহিদ হাসানের স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরার চালতেতলা বাগানবাড়ি এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত রাসুল আহমেদ জিম (২২) খুলনার ফুলবাড়িগেট এলাকার শেখ হেমায়েত হোসেন হিমুর ছেলে। বর্তমানে তার পরিবার পুরাতন সাতক্ষীরা হাটেরমোড় এলাকায় মৃত আব্দুস সবুর গাজীর ভাড়া বাড়িতে বসবাস করে। জিম সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি সাতক্ষীরা শহর থেকে জিমকে অপহরণ করা হয়। এ ঘটনায় জিমের বাবা হেমায়েত হোসেন হিমু বাদী হয়ে পরের দিন ২২ জানুয়ারি শহরের মুনজিতপুর এলাকার আবদুর রউফের ছেলে জাহিদ হাসানসহ (২৩) অজ্ঞাত আরও ছয়-সাত জনকে আসামি করে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপহরণ মামলায় সদর থানা পুলিশ জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। এরপর জাহিদের স্বীকারোক্তি মোতাবেক বিকালে তার ভাড়াবাড়ি চালতেতলা বাগানবাড়ী এলাকার লিটনের বাড়ি থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।