সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’: শফিকুর রহমান | চ্যানেল খুলনা

‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’: শফিকুর রহমান

জাতির নিজস্ব সংস্কৃতি থেকে পিছিয়ে পড়ায় অপসংস্কৃতি সমাজে প্রভাব বিস্তার করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, প্রতিটি জাতির নিজস্ব সক্রিয় সংস্কৃতি রয়েছে। নিজেদের সংস্কৃতির লালন ও ধারণ থেকে পিছিয়ে পড়ায় অপসংস্কৃতি সমাজে চেপে বসেছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটিকে সাংস্কৃতিক আধিপত্যবাদ বলা হয়। সুস্থ সংস্কৃতির বিকাশে উপযুক্ত উদ্যোগ নিয়ে জাতিকে সুস্থ সংস্কৃতির ওপর দাঁড় করাতে হবে।

তিনি বলেন, ‘সন্তানদের মানুষ বানাতে হলে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।’ সাংস্কৃতিক অধঃপতনের কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

১৩ হাজার শিক্ষার্থীর ‘রোড টু সিরাহ’ প্রতিযোগিতা

এদিকে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের আয়োজনে ‘রোড টু সিরাহ-২০২৬’ প্রতিযোগিতায় প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত ফলাফলে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছেন বরিশাল বিভাগের খাদিজা তুবান শারা। ‘খ’ গ্রুপে প্রথম ঢাকা বিভাগের রঈসুল ইসলাম এবং ‘গ’ গ্রুপে প্রথম হয়েছেন রাজশাহী বিভাগের আতিয়া বিলকিস তামান্না। প্রথম স্থান অধিকারীরা বিভিন্ন পুরস্কারের পাশাপাশি ‘গ’ ও ‘খ’ গ্রুপের বিজয়ীদের ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।

দ্বিতীয় স্থান অধিকারীদের ল্যাপটপ, তৃতীয়দের ২৫ হাজার টাকা করে এবং চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ১১ থেকে ২৫তম স্থান অধিকারীরা পান ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, রাসূল (সা.)-এর জীবনচর্চার মাধ্যমে অংশগ্রহণকারীদের হৃদয় হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। এ অংশগ্রহণ যেন শুধু পুরস্কার বা সনদ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

লংমার্চে হাজারো গাড়ি, ‘গাড়িগুলো কি পানিতে চলে?’: শামা ওবায়েদ

লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির

লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে

‘সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ কমে যাচ্ছে’

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

আ.লীগকে ফেরাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।