সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু | চ্যানেল খুলনা

অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আজকের সভার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব।

তিনি বলেন, আজকের জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা বা প্রস্তুতি সভা। আজকের এ প্রোগ্রামে ২৬ দল ও জোটের প্রায় ১০০ জনের মতো রাজনীতিবিদ উপস্থিত আছেন। এরমধ্যে ১০ জন রাজনীতিবিদ কথা বলেছেন। বিএনপি থেকে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

প্রধান উপদেষ্টা তার কথায় বলেছেন অন্তর্বর্তী সরকারের আজকে প্রথম ইনিংস বা অধ্যায় শেষ হয়েছে। আজকের ডায়ালগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। তিনি ২৪ মিনিট বক্তব্য দিয়েছেন। যা ঐতিহাসিক হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টার প্রতি দেশ ও আন্তর্জাতিক সব বড় দেশের সমর্থন আছে। তারা বলেছেন তোমাদের কী চাই আমরা তোমাদের সঙ্গে আছি। ইউনাইটেড নেশনের প্রতিবেদন এলো এর মাধ্যমে বিশ্ব জানতে পেরেছে কত ভয়াবহ হত্যাযজ্ঞ চলেছে, কে অর্ডার দিয়েছিল এবং কিভাবে দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল।

জুলাই অভ্যুত্থানের পর আমরা যে বাংলাদেশ গড়তে চাচ্ছে তাতে দেশ ও বিশ্বের সবার সমর্থন আছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহে আঘাতের চিহ্ন নেই

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

মোটরযান থেকে মহাকাশ প্রযুক্তি, জাপানি বিনিয়োগ চাইলেন তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।