সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন জুয়ার তিন মাস্টার এজেন্ট মাদকসহ আটক | চ্যানেল খুলনা

অনলাইন জুয়ার তিন মাস্টার এজেন্ট মাদকসহ আটক

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন থেকে মাদকসহ অনলাইন জুয়ার তিনজন মাস্টার এজেন্টকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) ‌দিনগত রাত দেড়টায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, গাঁজা, চারটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ার কাছারীব্রিজ এলাকার আবু বাক্কার গাজীর ছেলে আবু সাঈদ ওরফে (ডলার সাঈদ), মকসেদের ছেলে রাসেল ও মনিরুজ্জামানের ছেলে পান্না।

খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন যাবত অনলাইন জুয়া ওয়ানএক্সবেটের মাস্টার এজেন্ট হিসেবে ব্যবস্যা পরিচালনা করে আসছে। তাদের কারণে ওই এলাকার কিশোর থেকে শুরু করে যুবকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। অভিভাবকরা কোন ভাবেই তাদেও সন্তানদেরকে অনলাইন জুয়ার আসক্তি থেকে ফিরিয়ে আনতে পারছেন না। যে কারণে এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বাড়ছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।