সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অজ্ঞান পার্টির খপ্পরে ইজিবাইক চালক, আটদিন পর মৃত্যু | চ্যানেল খুলনা

অজ্ঞান পার্টির খপ্পরে ইজিবাইক চালক, আটদিন পর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় ইজিবাইক ছিনতাইয়ের পর ‘অজ্ঞান পার্টির’ সদস্যরা এক চালককে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে যায়। সোমবার (২৭ এপ্রিল) সকাল দশটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন সেই ইজিবাইক চালক। ওই চালকের নাম মো. আইয়ূব আলী (৫০)। তিনি পরৈকোড়া ইউনিয়নের মৃত আবদুস ছত্তারের পুত্র। তার সংসারে স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার পরৈকোড়া ছত্তারহাট বাজার থেকে তিন জন যাত্রী নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে আসছিলেন চালক আইয়ূব আলী।

মূলত যাত্রীবেশী ওই ব্যক্তিরা ছিলেন ‘অজ্ঞান পার্টির’ সদস্য। পথে তারা আইয়ূব আলীকে অজ্ঞান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কে ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতের ভাতিজা মোহাম্মদ শওকত (৪১) বলেন, ছত্তারহাট বাজার থেকে তিনজন যাত্রীবেশী ‘অজ্ঞান পার্টির’ সদস্যরা ইজিবাইকটি ছিনতাই করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর আট দিন চিকিৎসা শেষে আজ সকালে চাচা মারা যান। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, গত দুই বছর আগে একই এলাকার মো. শহীদুল্লাহ্ নামে এক ব্যক্তিও ছিনতাইকারীর কবলে পড়ে মারা যান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আরসিইপিতে যুক্ত হতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

যারা বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেয় তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।