সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ | চ্যানেল খুলনা

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।

এবারের ফাইনালটা বাংলাদেশের জন্য প্রতিশোধের মিশন। ২০২৩ সালে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম পর্বের ফাইনালেও দলটির প্রতিপক্ষ ছিল ভারত। সেবার বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। আসন্ন শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে হারিয়ে ক্ষতে প্রলেপ দেওয়ার সব রকম চেষ্টাই করবে বাংলাদেশ–এমন ইঙ্গিত দিলেন ফাহিমা।

সেমিফাইনাল জেতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বাংলাদেশ ফাহিমা বলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমরা ফাইনাল নিশ্চিত করতে পেরেছি। আরেকটি দিন বাকি আছে (ফাইনাল)। আশা করব ফাইনালটা ভালো খেলে, দেশের জন্য যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটা পূরণ করতে পারব। তারপর আমি বলব যে, আজকে (পাকিস্তানের বিপক্ষে) আমাদের সব বিভাগই ভালো ক্রিকেট খেলেছে। উইকেট আসলে ধীরগতির ছিল। সে অনুযায়ী ১১০ রান করেও আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমাদের বোলাররা ডিফেন্ড করতে পারবে। তো আমাদের বোলাররা ভালো করেছে, পুরো কৃতিত্ব দলকে দিতে চাই। সেই সঙ্গে টুর্নামেন্টে জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।’

বাস্তবতা বলছে–ফাইনালে কিছুটা পিছিয়েই থাকবে বাংলাদেশ; শক্তির বিচারে তাদের চেয়ে এগিয়ে ভারত। তবে সেমিফাইনালের দাপুটে পারফরম্যান্স আশা দেখাচ্ছে বাংলাদেশকে। ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে লো স্কোরিং ম্যাচে বোলারদের কল্যাণে বাজিমাত করেছে তারা। ১১০ রান করে ৫৪ রানে জিতেছে বাংলাদেশ। ১০ ওভারে ৪৪ রানে ৩ উইকেট হারানো দলকে ১০০ পার করা সংগ্রহ এনে দেন ফাহিমা। ৩২ বলে ৫ বাউন্ডারিতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক।

বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে এই রান টপকাতেই তালগোল পাকিয়ে ফেলে পাকিস্তান। দলীয় ৩০ রানে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয় তারা। শাওয়াল জুলফিকার (১৪), হাফসা খালিদ (১২) ও উসরা আমির (১১) ছাড়া আর কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। মাত্র ৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল সানজিদা আক্তার মেঘলা। সমান রান দিয়ে ২ ব্যাটারকে ফেরান অধিনায়ক ফাহিমা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র

হ্যান্ডশেক ইস্যুতে বিতর্ক উসকে দিলেন হরভজন সিং

মেয়েদের বিপিএল শুরুর দিনক্ষণ জানাল বিসিবি

বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক নিয়ে ভারত কী বলছে

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে পাকিস্তান

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।