সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য বিতরণ | চ্যানেল খুলনা

৫ টন জিআর চাল ও নগদ টাকা বরাদ্দ

তালায় দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য বিতরণ

সেলিম হায়দারঃ সাতক্ষীরার তালায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য সরকারীভাবে ৫ টন জিআর চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এরই আওতায় রবিবার (২৯ মার্চ) দুপুরে তালা উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিকভাবে ১৫০ পরিবারের মধ্যে চাল ও প্যাকেজ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু এ সময় উপস্থিত ছিলেন। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল ও ১ পিচ করে সাবান সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে উক্ত মালামাল বিতরণ করা হবে বলে জানা গেছে।

এসময় এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুস্থ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। একটি মানুষও যাতে অনাহারে না থাকে, সেই লক্ষে তারা কাজ করছেন। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রধান অতিথি ।
একই সাথে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে গরিব অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর আহান জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।